ভারতীয় কৃষির সংকট ও উত্তরণের পথ – দেবাশিস মিথিয়া | পরম্পরা
বই এর নাম – ভারতীয় কৃষির সংকট ও উত্তরণের পথ
লেখক – দেবাশিস মিথিয়া
প্রকাশনা সংস্থা – পরম্পরা
মূল্য – ৪৫০ টাকা
প্রসঙ্গ চাষবাস
জলবায়ু পরিবর্তন এবং কর্পোরেট আগ্রাসনের চাপে ভারতীয় কৃষি আজ গভীর সঙ্কটে। ফসলের দাম না পাওয়া, বাড়তে থাকা উৎপাদন ব্যয় এবং কর্পোরেট শোষণের জালে কৃষকরা দিশেহারা। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে চলা বিতর্ক, বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় ভারতের অবস্থান এবং কৃষক আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়গুলি বিশদে আলোচিত হয়েছে এই বইতে। শুধু সমস্যা নয়, প্রাকৃতিক চাষ, জলবায়ু-সহনশীল কৃষি এবং মহাকাশ প্রযুক্তির মতো বিষয় নিয়েও অনুসন্ধান করেছে লেখাগুলি। স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী, এমএসপি-র আইনি নিশ্চয়তা, কর্পোরেট আধিপত্যের মতো ভারতের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানা বিশ্লেষণমূলক আলোচনাও আছে।