ভারতকে সাফ চ্যাম্পিয়ন করে কী বললেন সন্দীপ?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অপরাজিত থেকেই এবারের সাফ চ্যাম্পিয়ন (SAFF Championship) হয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ফুটবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেমেছিল নৌসাদ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: অপরাজিত থেকেই এবারের সাফ চ্যাম্পিয়ন (SAFF Championship) হয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ফুটবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেমেছিল নৌসাদ মুসার ছেলেরা। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল নলবার্তো সোলানোর পাকিস্তান ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ব্লু-টাইগার্স। এই টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ গুলির মতো এই ম্যাচে ও চেনা ছন্দে ধরা দিয়েছিলেন সুহেল আহমেদ ভাট। বলাবাহুল্য, সাফের প্রথম ম্যাচেই একের পর এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কাশ্মীরের এই ফুটবলার।
সেই ধারা বজায় ছিল ফাইনাল ম্যাচে। একটা সময় ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝিতে আলমগীর গাজীর করা গোলে পাকিস্তান দল এগিয়ে গেলেও সেখান থেকে দ্বিতীয়ার্ধে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। বিশেষ করে ম্যাচের চতুর্থ কোয়ার্টারের শেষে সুহেলের গোল আসতেই আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে এসেছিল ব্রাইসন ফার্নান্দেজ থেকে শুরু করে পিভি বিষ্ণুরা। তারপর অন্তিম কোয়ার্টারে হেড থেকে দুরন্ত গোল করে ভারতের জয় সুনিশ্চিত করে দিয়ে যান বঙ্গ সন্তান সন্দীপ মান্ডি। তারপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি পাকিস্তান। দলের হয়ে জয়সূচক গোল করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন সন্দীপ।
পরবর্তীতে একটি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ দেশের হয়ে বিশেষ করে ফাইনাল ম্যাচে গোল করার অনুভূতিটাই আলাদা। আমাদের মাথায় তখন একটা বিষয় ছিল, এটাই হয়তো শেষ সুযোগ। এটা কাজে লাগাতে হবে। আমরা দেখেছি পাকিস্তান দশজনে হয়ে গিয়েও যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। আমাদের মাথায় চলছিল যখন সেটপিস আসবে বা সুযোগ আসবে সেটাকেই কাজে লাগাতে হবে। দেশের হয়ে খেললে এই আত্মবিশ্বাস রাখতে হবে। যে একটা গোল হজম করলে বা দুটো গোল হজম করলে ম্যাচে ফিরে আসার আত্মবিশ্বাস রাখতে হবে।’
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.