ভারতকে বড় শাস্তি দিল ICC, কিউয়িদের বিরুদ্ধে টেস্টে নামার আগেই বিপাকে গুরনুররা
বৃহস্পতিবার থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ক্রিকেট দল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে শুবমান গিলের টিম। তার আগেই বিপাকে পড়ল ভারত। কিউয়িদের বিরুদ্ধে ODI সিরিজ় জিতে এ বার শাস্তির মুখে পড়লেন শ্রেয়স-গুরনুররা। সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে টিম ইন্ডিয়াকে জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ১৫ নভেম্বরের ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম করেছিল ভারত। তাই গোটা দলকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হলো এ বার। আর কী শাস্তি দিল ICC?
কেন জরিমানা করা হলো ভারতকে?
ICC-র বিবৃতি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম করেছিল ভারত। স্লো ওভার রেটের জন্য প্রতি ওভারে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ করে জরিমানার নিয়ম রয়েছে। সেই হিসাবে সাত ওভারের জন্য মোট ৩৫ শতাংশ জরিমানা দিতে হবে ভারতীয় দলকে। ICC-র প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ম্যাচে ভারতের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন শ্রেয়স আইয়ার। নিয়মভঙ্গের দায় স্বীকার করার পাশাপাশি এই শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এই ঘটনায় আলাদা করে কোনও শুনানির প্রয়োজন হয়নি।
৩-১ ফলে ODI সিরিজ় জিতেছে ভারত
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ODI সিরিজ়ে ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে চতুর্থ ODI-তে জয় তুলে নিয়ে সিরিজ়ে ফেরার চেষ্টা করেছিল কিউয়িরা। তবে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ় জিতেছে ভারত। শুবমান গিল শেষ দু’টি ম্যাচে বিশ্রামে থাকায় নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ও জিতেছিল ভারত। এ বার দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে জয় তুলে নেওয়াই লক্ষ্য শুবমান গিলের সামনে।
FAQ
১. কেন ভারতীয় দলকে জরিমানা করল ICC?
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ODI-তে নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম করেছিল ভারত। সেই স্লো ওভার রেটের কারণেই জরিমানা করা হয়েছে।
২. ভারতীয় দলকে কত শতাংশ জরিমানা দিতে হবে?
প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে মোট ৩৫ শতাংশ জরিমানা দিতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
৩. কোন ধারায় শাস্তি দিয়েছে ICC?
ICC-র প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।
৪. ওই ম্যাচে ভারতের অধিনায়ক কে ছিলেন?
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ODI-তে ভারতের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি নিয়মভঙ্গের দায় স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।