‘কিছু একটা করবই’, সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বড় স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

‘কিছু একটা করবই’, সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বড় স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী

Spread the love

আর, মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থেকে এলাকার বাসিন্দাদের শিল্প নিয়ে ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছর পর্যন্ত এই পুজোর সভাপতি ছিলেন বেচারাম মান্না। রাজ্যে পালাবদল হতেই সেই কমিটিতেও বদল হয়েছে। আর বেচারামের পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন,‘উজ্জ্বল সম্ভাবনাময় এলাকা সিঙ্গুর। এখানে যেমন দো-ফসলি, তিন-ফসলি জমি রয়েছে, সেই সঙ্গে জাতীয় সড়ক এবং শিল্পতালুক ডানকুনি রয়েছে। এর কাছেই রয়েছে কলকাতা. আর কাছেই রয়েছে গঙ্গা। আগামী দিনে বিরাট শিল্প সম্ভাবনা রয়েছে এই সিঙ্গুর থেকেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *