আইন ভেঙে চলা নার্সিংহোম নিয়ে হুঁশিয়ারি চিকিৎসকের - 24 Ghanta Bangla News
Home

আইন ভেঙে চলা নার্সিংহোম নিয়ে হুঁশিয়ারি চিকিৎসকের

Spread the love

কী নির্দেশ কমিশনের?

এ দিন পরিদর্শনের পরে নবাবহাট এলাকার ২টি নার্সিংহোমে নতুন করে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়াও বাকি ৪টি নার্সিংহোমকে সতর্ক করে এক মাসের মধ্যে সব ত্রুটি শুধরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমে জেলার সার্কিট হাউসে জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), জেলা পুলিশ সুপারসহ দমকল বিভাগ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে ওই কমিশন। বৈঠকের পরে কমিশনের সদস্যরা জেলার বিভিন্ন নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখতে বের হন। মোট ৬টি নার্সিংহোমে অভিযান চালিয়ে কমিশনের নজরে আসে একাধিক গুরুতর অসঙ্গতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *