৭৫ সেন্টিমিটারের বিশাল চোয়াল! নর্মদার তীরে দৈত্যকার প্রাণীর দেখা - 24 Ghanta Bangla News
Home

৭৫ সেন্টিমিটারের বিশাল চোয়াল! নর্মদার তীরে দৈত্যকার প্রাণীর দেখা

Spread the love

কেমন দেখতে এই জীবাশ্ম?

মধ্যপ্রদেশের রাইসেন জেলার পাটাই ঘাটের কাছে এই জীবাশ্মের সন্ধান মিলেছে। জীবাশ্মটি প্রায় ৭৫ সেন্টিমিটার লম্বা এবং ২৫ সেন্টিমিটার চওড়া। এর দাঁতে সাত থেকে ন’টি খাঁজ রয়েছে। দাঁতের গঠন, চোয়ালের আকৃতি পরীক্ষা করেই গবেষকেরা মনে করছেন, এটি সম্ভবত Palaeoloxodon প্রজাতির। তবে বিজ্ঞানীরা মনে করছেন এই হাতি এখন বিলুপ্ত।

গবেষকদের মতে, দাঁতের সংখ্যা ও গঠন দেখে মনে হচ্ছে প্রাণীটি পূর্ণবয়স্ক ছিল না। অর্থাৎ, এটি একটি অপেক্ষাকৃত কমবয়সি হাতির চোয়াল হতে পারে। তবে তার সঠিক বয়স জানতে জীবাশ্মটির আরও পরীক্ষা করতে হবে। উল্লেখ্য, এর আগেও নর্মদা উপত্যকায় হাতি, জলহস্তী, গণ্ডার ও ঘোড়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে। গবেষকদের মতে, নর্মদার তীরে সঠিক ভাবে খননকাজ চালালে আরও জীবাশ্মের দাঁত, হাড় কিংবা সম্পূর্ণ কঙ্কালের সন্ধান মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *