সকালে উঠে কোন কোন কাজ করতে হবে? জানাচ্ছে বাস্তুশাস্ত্র
হাতের তালুর দিকে তাকান
নিজের দুই হাত জোড় করে তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে এই কাজ করুন। শাস্ত্র বলছে, আমাদের হাতের তালুতে একদম উপরে থাকেন মা লক্ষ্মী, মধ্যে থাকেন সরস্বতী এবং নীচের ভাগে থাকেন বিষ্ণু। তাই দুই হাত ঘসে মুখে সেই উত্তাপ নেওয়া খুবই শুভ। এ ছাড়া সকালে ঘুম থেকে উঠে তেলের পাত্র এবং ছুঁচ-সুতো দেখাও শুভ বলে মনে করা হয়।
ধরিত্রী মায়ের কাছে প্রার্থনা
দিন শুরু করুন ধরিত্রী মায়ের কাছে নিজের প্রার্থনা জানিয়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঘুম থেকে উঠেই আগে মাটি ছুঁয়ে প্রণাম করা উচিত। এর পাশাপাশি, সকালে নিজের কূল দেবতাকে স্মরণ করুন। সকালে কুকুর, বেড়াল বা শূকরের মতো কোনও প্রাণীর নাম না নেওয়াই ভালো।