বারুইপুরের পুরবোর্ড ভাঙছেন চেয়ারম্যানই, অনাস্থা টাকিতেও
এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন, ‘তৃণমূলের পরিচালিত পুরবোর্ড দুর্নীতিতে ভরা। নিজেরাই এখন ছেড়ে পালানোর অজুহাত খুঁজছে।’
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই ৯ কাউন্সিলার। পুরসভায় আর্থিক অনিয়ম, পুরবোর্ডকে অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক পরিষেবা দানে ব্যর্থতা, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম–সহ পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে এ দিন ৯ কাউন্সিলার অনাস্থা প্রস্তাব আনেন।