পর্যটনে রাজ্যের নয়া ওয়েবসাইট
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন পর্ষদ (ডব্লিউবিটিডিসিএল)–এর বিভিন্ন লজের বুকিং সহজ করতে নতুন ওয়েবসাইট প্রকাশ করল পর্যটন দপ্তর। মঙ্গলবার এর উদ্বোধন করে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘রাজ্যে ৪০টি প্রপার্টিতে ৮১৪টি ঘর রয়েছে। পুরোনো ওয়েবসাইট নিয়ে সমস্যা ছিল। নতুনটি ব্যবহার করা অনেক সহজ। বুকিংয়ের আগে কোন ক্যাটিগরির ক’টি রুম কোন প্রপার্টিতে রয়েছে, তার ছবি এবং ডিটেলস দেখা যাবে এই ওয়েবসাইটে।’ অনলাইন পেমেন্টেরও সুবিধে থাকছে। পর্যটকরা ফিডব্যাকও দিতে পারবেন।