নতুন রোমহর্ষক প্রতিশোধের গল্প
বাংলা ছবিতে নতুন স্বাদের অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক সত্যজিৎ দাস। তাঁর পরিচালনায় তৈরি হচ্ছে ‘শিকারি’, সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন গৌতম দাস। তাঁর বিপরীতে অসমের অভিনেত্রী আইমি গগৈকে। এই ছবির হাত ধরেই বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবিতে অভিষেক হতে চলেছে তাঁর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ও যুধাজিৎ সরকার। ছবির গল্প সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক শুভ্র সেনকে ঘিরে। স্ত্রীকে নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক অপরাধচক্রের মুখোমুখি হয় সে। এর পর এক মর্মান্তিক ঘটনা তার জীবন বদলে দেয়। সঙ্গীত পরিচালনা করেছেন মিতাস ভট্টাচার্য। ছবিটি মুক্তি পাবে ২০২৭-এর প্রেম দিবসে।