দ্য আনবিকামিং - কার্তিকেয় বাজপেয়ী | পেঙ্গুইন র‍্যানডম হাউস ইন্ডিয়া - 24 Ghanta Bangla News
Home

দ্য আনবিকামিং – কার্তিকেয় বাজপেয়ী | পেঙ্গুইন র‍্যানডম হাউস ইন্ডিয়া

Spread the love

বই এর নাম – দ্য আনবিকামিং

লেখক – কার্তিকেয় বাজপেয়ী

প্রকাশনা সংস্থা – পেঙ্গুইন র‍্যানডম হাউস ইন্ডিয়া

মূল্য – ৪৯৯ টাকা

অন্তরের সফর

জীবন শুধু উদ্দেশ্য খুঁজে তার পিছনে ছুটে চলা নয়, জীবনই বরং তার উদ্দেশ্যকে সামনে আনুক। মনের ভিতর এই সফরনামায় এমনটাই বলতে চেয়েছেন লেখক। কাহিনিতে এসেছে প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার সিদ্ধার্থ কাপুরের কথা, যাঁর জীবন সাফল্যের চূড়া থেকে বাঁক নিয়েছিল ব্যর্থতায়। সেই অতল থেকে উঠে আসার একমাত্র আশা অজয় গোস্বামী, সিদ্ধার্থর এক সময়ের কোচ, যাঁকে তিনি রাগের বশে ছেড়ে চলে এসেছিলেন। অজয় তত দিনে খ্যাতির লড়াই ছেড়ে ম্যাকলয়েডগঞ্জের বিজন পাহাড়ে, নিয়েছেন একজন সন্ন্যাসীর জীবন। এই সফল ক্রিকেটারের ফিরে যাওয়ার পথটা কেমন? উপলব্ধিময় সে যাত্রাপথে প্রশ্নের উত্তর দেবে এই উপন্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *