চুক্তিভিত্তিক নয় স্বাস্থ্যক্ষেত্রে স্থায়ী নিয়োগের দাবিতে Swasthya Bhawan-এর সামনে বিক্ষোভ AMHR-এর
স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ নয় অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাল AMHR (অ্যালায়েন্স অফ মেডিকোস ফর হেলথ কেয়ার রিফর্মস)। চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল-সহ সমস্ত বিভাগে স্থায়ী নিয়োগ এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দ্রুত চাকরির দাবিতে এই অভিযান। বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো ও জুনিয়র ডাক্তার সৌম্যদীপ রায়-সহ অনেকে।