শুরু হলো অগ্রহায়ন মাস, জেনে নিন অগ্রহায়ন ১৪৩৩ মাসিক রাশিফল
মকর অগ্রহায়ন ২০২৬ রাশিফল
রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দল নিয়ে অসন্তোষ বাড়তে পারে। উৎপাদন জাতীয় ব্যবসায় সাফল্য পাবেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যা এলে মৌখিক ভাবে তা মেটানোর চেষ্টা করুন। ইলেকট্রিক এবং আগুন থেকে বিপদের আশঙ্কা থাকছে। বিবাহিত দম্পতিদের মধ্যে মানসিক এবং পারিবারিক দূরত্ব সৃষ্টি হবে। উপার্জনের একাধিক পথ পেতে পারেন। ভ্রমণে বিপদের সম্ভাবনা থাকছে।
কুম্ভ অগ্রহায়ন ২০২৬ রাশিফল
নার্ভ, আর্থ্রাইটিস ও অস্থি সংক্রান্ত রোগ ও বেদনা বাড়তে পারে। ইঞ্জিনিয়ারিং,মাইন ও ইলেকট্রিকাল কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। অগ্রপশ্চাৎ না ভেবে কাউকে প্রতিশ্রুতি দিলে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য অশান্তি চরমে উঠবে। স্ত্রীর রোগভোগ বৃদ্ধির আশঙ্কা থাকছে। সন্তানের বিদেশ যাত্রা হতে পারে। নিকট আত্মীয়ের দ্বারা ক্ষতির ইঙ্গিত থাকছে।
মীন অগ্রহায়ন ২০২৬ রাশিফল
এ মাসে প্রথমে মানসিক উৎকণ্ঠা বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে সমস্যা আসতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। ঋণ সংক্রান্ত সমস্যা এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নিলে সুদূরপ্রসারী কুফল ভোগ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ প্রয়োজন। কর্ম সংক্রান্ত শুভ পরিবর্তন আশা করা যায়। আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পেশাগত উন্নতি হতে পারে। শৌখিন কাজ তথা ফটোগ্রাফি,ইন্টিরিয়র,বিউটি পার্লার ও মেকওভার জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে উন্নতি আশা করা যায়