বিচার চট্টগ্রামের কোর্টে, চিন্ময়কৃষ্ণ বন্দি ঢাকায়
বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে তাঁকে ঢাকায় আনা হয়। চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা জানান, চিন্ময়ের মামলাগুলির বিচার চট্টগ্রামের আদালতে চলছে। এই সময়ে তাঁকে ঢাকায় সরিয়ে নেওয়া উদ্দেশ্যমুলক। যে ব্রহ্মচারী তাঁকে সাত্ত্বিক খাবার রেঁধে দেন, তাঁকে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি বলেও অভিযোগ।