Airtel Tariff: মোবাইল রিচার্জের খরচ বাড়ল আরও, সাধ্যের মধ্যে থাকা এই প্ল্যান বন্ধ করে দিল Airtel | Airtel Tariff: Airtel Discontinue 4 Popular Tariff Plans, Customers will Have to Pay more - 24 Ghanta Bangla News
Home

Airtel Tariff: মোবাইল রিচার্জের খরচ বাড়ল আরও, সাধ্যের মধ্যে থাকা এই প্ল্যান বন্ধ করে দিল Airtel | Airtel Tariff: Airtel Discontinue 4 Popular Tariff Plans, Customers will Have to Pay more

Spread the love

খরচ বাড়ছে এয়ারটেল রিচার্জের।Image Credit: Getty Image

নয়া দিল্লি: মধ্যবিত্তের খরচ বাড়তে চলেছে আরও অনেকটা। বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। এবার টেলিকম সংস্থাগুলি সোজা আঙুলে নয়, আঙুল বেঁকিয়ে ঘি তুলছে। সরাসরি ট্যারিফ বৃদ্ধি না করে, সস্তার রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিচ্ছে। এরফলে গ্রাহকদের বেশি টাকা খরচ করেই রিচার্জ করতে হবে।

ভারতী এয়ারটেল (Bharti Airtel) ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিল। এর পাশাপাশি ৩১৯ টাকা, ৫৭৯ টাকা, ৬১৯ টাকা ও ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যানও বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা দেশজুড়েই এই প্রিপেইড প্ল্যানগুলি বাতিল করে দেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ট্যারিফের দামের কাঠামো আরও সরলীকরণ করতে এবং গ্রাহক প্রতি আয় (average revenue per user) বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান বন্ধ করায় সবথেকে বড় যে ধাক্কা লাগছে, তা হল ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে। অনেক গ্রাহকই ২৯৯ টাকার রিচার্জ করে থাকেন। ২৮ দিনের মেয়াদে এই রিচার্জ প্ল্যানে দৈনিক দেড় জিবি করে ডেটা পাওয়া যেত। এই রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায়, এবার গ্রাহকদের ৩৪৯ টাকার রিচার্জ করতে হবে। অর্থাৎ একধাক্কায় ১৬ শতাংশ খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। ৩৪৯ টাকার রিচার্জের মেয়াদও ২৮ দিন, তবে এতে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়।

এয়ারটেল ৩১৯ টাকার ৩০ দিনের প্ল্যানও তুলে দিয়েছে। আর পাওয়া যাবে না ৫৭৯ টাকা ৬১৯ টাকা এবং ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যান। তবে ১৯৯ টাকা ও ২১৯ টাকার রিচার্জ প্ল্যান এখনও চালু রাখা হয়েছে। ১৯৯ টাকায় ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যায়। ২১৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা পাওয়া যায়।

২০১৯ সাল থেকে এয়ারটেল, রিলায়েন্স জিয়ো ও ভোডাফোন-আইডিয়া তিন দফায় তাদের ট্যারিফ বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম অপারেটররা আরও ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *