Subhranshu Roy: ৩ মাস পর ফের স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে বার্তা শুভ্রাংশুর! কী খবর দিলেন? | Subhranshu Roy Posts Missing Appeal for Wife Sharmistha Bhowmik Roy After Three Months - 24 Ghanta Bangla News
Home

Subhranshu Roy: ৩ মাস পর ফের স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে বার্তা শুভ্রাংশুর! কী খবর দিলেন? | Subhranshu Roy Posts Missing Appeal for Wife Sharmistha Bhowmik Roy After Three Months

Spread the love

কলকাতা: অগাস্ট থেকে নভেম্বর! তিন মাস প্রায় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্ত্রীর খোঁজ মেলেনি। আবারও ফেসবুকে ছবি পোস্ট করলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তিনি স্ত্রীর ছবি দেওয়া একটা কার্ড পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ঠিক কখন কবে কোথায় স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়কে শেষবার দেখা গিয়েছিল। কেউ কোনও সন্ধান পেলে, যাতে তিনি খোঁজ দেন, সেই পোস্টে ফোন নম্বরও দিয়ে দেন তিনি।

গত ২১ অগাস্ট ২০২৬ তারিখে হাওড়ার একটি এজেন্সির মাধ্যমে নেপাল ভ্রমণে গিয়েছিলেন শর্মিষ্ঠা রায়।  মানস সরোবর যাওয়ার পরিকল্পনা ছিল। সন্তানরা ছোট হওয়ায়, স্বামী শুভ্রাংশুর কাছে রেখে একাই ঘুরতে যান শর্মিষ্ঠা।  এরপর ২৫ আগস্ট শেষবারের মতো পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয় এবং ২৬ অগাস্ট থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রায় তিন মাস অতিক্রান্ত হতে চললেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে ডিএনএ (DNA) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও তার চূড়ান্ত প্রতিবেদন এখনও পেন্ডিং রয়েছে।  শুভ্রাংশু রায় ও নিখোঁজ অন্যান্য পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেছেন।
স্ত্রীর খোঁজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হন কাঁচরাপাড়ার প্রাক্তন বিধায়ক।

মা-কে ছাড়া একটা রাতও থাকতে পারত না শুভ্রাংশু-শর্মিষ্ঠার দুই সন্তান। কিন্তু প্রায় তিন মাস পেরিয়ে গেলেও, এখনও মায়ের অপেক্ষায় তারা। মিলছে না কোনও খোঁজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *