Sonagachi Kartik Puja | কুমোরটুলি থেকে মূর্তি এনে সোনাগাছির শীতলা মন্দিরে জোড়া কার্তিক পুজো, উৎসবে মাতলেন মহিলারা
সোনাগাছিতে এই প্রথমবার বড় করে আয়োজিত হলো জোড়া কার্তিক পুজো। ‘পদাতিক’-এর উদ্যোগে কুমোরটুলি থেকে মূর্তি নিয়ে এসে সোনাগাছির শীতলা মন্দিরে নিষ্ঠাভরে পুজো করা হচ্ছে। এতদিন ঘরে ঘরে পুজো হলেও এ বার সার্বজনীনভাবে এই পুজোয় মেতে উঠেছেন এলাকার মহিলারা। কারও কাছে কার্তিক নিজের সন্তান, তো কেউ প্রার্থনা করছেন কার্তিকের মতো ভালো পার্টনার পাওয়ার। সোনাগাছির এই অনন্য উৎসবের ছবি ও সেখানকার মহিলাদের মনের কথা শুনুন ‘এই সময়’-এর পর্দায়।