Krishnanagar Jagaddhatri Puja | বুড়িমা থেকে ছোটমা, কৃষ্ণনগরে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমা মন্দিরে পুজোর উদ্বোধন করেন তিনি। মায়ের পায়ে ফুল অর্পণ করে পুজো দেন মুখ্যমন্ত্রী। এরপর কাঁঠালপোতা বারোয়ারির ছোটমা, বউবাজার বারোয়ারি এবং পাত্রবাজারের স্বীকৃতি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই পুজো পরিক্রমায় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর নানা মুহূর্ত এবং মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের বিস্তারিত দেখুন Ei Samay-এর এই প্রতিবেদনে।