Debangsu Bhattacharya: 'আমি এখনও বিবাহিত নই', বাগদানের খবরের পর দেবাংশুর 'দুয়ারে' পড়ল কার্তিক | Some people give kartick idol to Debangsu Bhattacharya house - 24 Ghanta Bangla News
Home

Debangsu Bhattacharya: ‘আমি এখনও বিবাহিত নই’, বাগদানের খবরের পর দেবাংশুর ‘দুয়ারে’ পড়ল কার্তিক | Some people give kartick idol to Debangsu Bhattacharya house

Spread the love

কলকাতা: গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। বাগদান পর্ব আগেই সেরেছেন। সোমবার সেই খবর জানাজানি হয়। আর মঙ্গলবার দেখা গেল, দেবাংশুর দরজায় কেউ বা কারা ফেলে গিয়েছে কার্তিক। সেই ছবি আবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি নিজেই। আর লিখেছেন, ‘বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো?’

দেবাংশু যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে রয়েছে কার্তিক মূর্তি। সঙ্গে একটি চিঠি দেওয়া হয়েছে তাতে। সেখানে আবার লেখা ‘প্রিয় বাবা দেবাংশু তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।’ এছাড়া কী কী খাওয়াতে হবে, তার মধ্যে কাবাব, পোলাও, মাংস, চাটনি ইত্যাদি মেনুও রয়েছে
সেখানে। তারপর আবার ওই চিঠিতেই লেখা, ‘জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না…’

এই চিঠির ছবিও পোস্ট করেছেন দেবাংশু। ঠাকুর তিনি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। সঙ্গে এও বলেছেন, তিনি এখনও বিবাহিত নন। অবিবাহিত। বিয়ের পরই কার্তিক ফেলা হয়। দেবাংশুর বক্তব্য, সিসিটিভিতে তিনি দেখেছেন, রাত্রি সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরে দু’জন এসে এই ঠাকুর ফেলে গিয়েছেন।

দেবাংশুর হবু স্ত্রী বিমানসেবিকা। জনপ্রিয় বিমানসংস্থায় চাকরি করেন তিনি। বাড়ি উত্তরপাড়ায়। দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের চার হাত এক হতে চলেছে বলে এখনও অবধি খবর।

আজ কার্তিক পুজো। নতুন বিবাহিত দম্পতিদের ঘরে মূলত কার্তিক প্রতিমা ফেলা হয় পুজোর জন্য। এ প্রথা বহু দিন ধরেই চলে আসছে বাঙালিদের। মূলত, সন্তান লাভের জন্যই কার্তিক পুজো করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *