Cyclone Update: ধেয়ে আসছে ‘অশুভ শক্তি’! তোলপাড় হবে বাংলা
শীতের পথে এবার রীতিমতো বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় আকভান, যার অর্থ 'অশুভ শক্তি'। ইরানের দেওয়া এই নামের মতোই বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে ঠান্ডার পথ রুদ্ধ হয়ে এখন প্রবল বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। Image Credit source: PTI
আগামী শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের। নেলোর ও টুনির মাঝে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি পুরীতেও অতি ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করা হয়েছে। Image Credit source: PTI
অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড় অতীতের 'অর্ণব'-এর মতোই বাঁক নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় সকাল-সন্ধেয় মনোরম পরিবেশ থাকছে এবং আর্দ্রতা ৬২ থেকে ৯৮ শতাংশ। তবে বুধবার সকাল থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে। Image Credit source: PTI
বুধবার থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং শীতের আমেজ উধাও হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Image Credit source: PTI
বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দুর্যোগ আরও বাড়বে এবং উপকূলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Image Credit source: PTI
শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং ওই দিনও উপকূলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে। শুক্রবার মূলত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। Image Credit source: PTI
শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকায় দুর্যোগ এখনই কাটছে না। তবে দক্ষিণবঙ্গে যখন দুর্যোগ, তখন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, বরং আগামী কয়েকদিনে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমতে পারে। Image Credit source: PTI
কৃষকদের জন্যও আকভানের এই আগমন একেবারেই কোনও সুখবর বয়ে আনছে না। টানা বৃষ্টি ও দমকা হাওয়ার দাপটে বিস্তীর্ণ এলাকার মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে উৎসবের আবহে নিজের নামের অর্থকে সত্যি প্রমাণ করেই বড়সড় বিপদের কারণ হতে চলেছে এই 'অশুভ শক্তি'। Image Credit source: PTI







