Barasat News: মোবাইলে ব্যস্ত মা, জলের বালতিতে পড়ে গেল ১৪ মাসের শিশু, মৃত্যু | 14 years old child died in barasat North 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Barasat News: মোবাইলে ব্যস্ত মা, জলের বালতিতে পড়ে গেল ১৪ মাসের শিশু, মৃত্যু | 14 years old child died in barasat North 24 pargana

Spread the love

বারাসতের মর্মান্তিক ঘটনাImage Credit: Tv9 Bangla

বারাসত: রান্নাঘরে রাখা ছিল জলের বালতি। অন্যদিকে, মা মগ্ন ছিলেন মোবাইলে। গেম খেলছিলেন তিনি। আর তখনই বিপত্তি। আচমকা জলের বালতির মধ্যে পড়ে গেল সেই চোদ্দ মাসের শিশু। তারপরই মর্মান্তিক পরিণতি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসতে। সেখানই মোবাইলে গেম খেলতে-খেলতে মগ্ন থাকা মায়ের চোদ্দ মাসের বাচ্চা পড়ল রান্না ঘরে জলের বালতিতে। তারপরই ডুবে গিয়ে মৃত্যু। হাসপাতালে নিয়ে গেলে বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

বারাসত হাটখোলার বাসিন্দা দুজনেই বিপ্লব বারুই ও শ্রেয়া মণ্ডল। দেড় বছর আগে দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে পারিবারিক বিবাদ ছিল। বাচ্চার বাবা বিপ্লব অভিযোগ করছেন, ঘরের ভেতরে অনেক লোক থাকা সত্ত্বেও তারা কেন দেখতে পেল না। যদিও ওই বাচ্চার মা শ্রেয়া বলছেন, তিনি সেই সময় জামাকাপড় ভাজ করছিলেন। কোনওদিনও শিশুটি রান্না ঘরে যায় না। আচমকা রান্নাঘরে চলে গিয়েছে। তাই তিনি বুঝতে পারেননি। ময়নতন্ত্রের পর বাবা-মা দুজনের হাতেই বাচ্চাকে তুলে দেওয়া হবে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। গোটা ঘটনা কী ঘটেছে বারাসাত থানার পুলিশ খতিয়ে দেখছে। মৃত শিশুর বাবা বলেন, “কানে তো হেডফোন গোঁজা। বাচ্চা কখন মাথা জলের ভিতর ঢুকিয়ে রাখল ও দেখল না। ফ্রি-ফায়ার খেলছে। আমার সব হারিয়ে গেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *