Ballygunge Auto Strike | দুই গোষ্ঠীর বিবাদে বন্ধ অটো, চরম দুর্ভোগ যাত্রীদের
অটোচালকদের দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে সকাল থেকে বন্ধ বালিগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ রুটে অটো পরিষেবা। বালিগঞ্জ-আলিপুর জজ কোর্ট, বালিগঞ্জ-রাসবিহারী এবং বালিগঞ্জ-হাজরা রুটে অটো চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। একটি রুটে বহিরাগত অটোচালকদের চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। পারমিট থাকার দাবি করেছেন অন্য পক্ষের অটোচালকরা। দুই গোষ্ঠীর মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানও চলে। কবে স্বাভাবিক হবে অটো পরিষেবা, তা এখনও স্পষ্ট নয়। বালিগঞ্জের পরিস্থিতির বিস্তারিত জানতে দেখুন Ei Samay-এর প্রতিবেদন।