হাইভোল্টেজ সাফ ফাইনালে কেমন একাদশ সাজালেন নৌসাদ মুসা?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা সাতটা। বাকি আর আধঘন্টা। তারপরেই ঢাকার ফুটবল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনাল। যেখানে মুখোমুখি…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা সাতটা। বাকি আর আধঘন্টা। তারপরেই ঢাকার ফুটবল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। যেদিকে তাকিয়ে রয়েছেন সকল ফুটবলপ্রেমীরা। এবারে শুরুতেই পাক বধ করে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্লু-টাইগার্সরা। তারপরে একের পর এক ম্যাচ জিতে ভারত স্থান করে নিয়েছে ফাইনালে। তবে প্রথম ম্যাচে ভারত জয় পেলেও ম্যাচের শেষ লগ্নে দাপুটে ফুটবল খেলেছিল প্রতিপক্ষ পাকিস্তান। কাজেই এই ম্যাচে যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে সেটা ভালো মতোই বুঝতে পারছেন ফুটবলপ্রেমীরা।
তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজিয়েছেন কোচ নৌসাদ মুসা। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন আর্শ আনোয়ার শেখ। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন নিখিল প্রভু, সন্দীপ মান্ডি, খাইমিনথাং লুংডিম এবং অধিনায়ক চিংলেসানা সিং। মাঝমাঠের দায়িত্বে থাকছেন রিকি সাবং, অভিষেক সূর্যবংশী। কিছুটা উপরে থাকছেন ম্যাংলেনথাং কিপগেন। দুই উইংয়ে থাকছেন পিভি বিষ্ণু এবং ব্রাইসন ফার্নান্দেজ। ফরোয়ার্ডে শুরু করছেন সুহেল আহমেদ ভাট। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছিলেন সুহেল। এই ম্যাচে ও তাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের।
আপাতত রিজার্ভেই শুরু করেছেন ম্যাকার্টন নিক্সন থেকে শুরু করে মহম্মদ উভাইস, ইরাফন ও অ্যাডিসনরা। প্রয়োজনে তাদের নামাতে পারেন কোচ।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.