মোবাইল ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার বৃদ্ধ
ঘটনার সূত্রপাত শনিবার। জানা গিয়েছে, বছর ১৪-র ওই কিশোরী বাড়িতে একাই ছিল। সে সময়েই ওই বৃদ্ধ কিশোরীর বাড়িতে যায়। অভিযোগ, মোবাইল কেনার লোভ দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এর পরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর পরিবারের অভিযোগ, এর আগেও একাধিক বার ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়েছে অভিযুক্ত।