৮ ইন্টার্নকে শোকজ় করলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ
চোরবাগান কাণ্ডের পরে চিকিৎসা নিয়ে সরকারি হাসপাতালের অব্যবস্থার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের সামনে সরব হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে ৮ জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ় করল মেডিক্যাল কর্তৃপক্ষ। কেন ডিউটির সময়ে কাজ না করে মুখ খুলেছেন ওই ৮ ইন্টার্ন? সেই প্রশ্ন তুলে শোকজ় চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। ৩দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।