সাফ ফাইনালের আগে ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাক কোচ

হাতে কিছু ঘন্টা মাত্র। তারপরেই আজ সন্ধায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশের মাটিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ( India Vs Pakistan)। এখন এই ম্যাচের দিকেই…
হাতে কিছু ঘন্টা মাত্র। তারপরেই আজ সন্ধায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশের মাটিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ( India Vs Pakistan)। এখন এই ম্যাচের দিকেই নজর সকলের। হিসাব অনুযায়ী এইবার চূড়ান্ত সাফল্য পেলে দশবার সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে, এখনও পর্যন্ত এই খেতাব ঘরে তুলতে পারেনি পাকিস্তান। কাজেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী যে থাকতে চলেছে ফুটবলপ্রেমীরা সেটি বলাই চলে। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো ছিল না পাক শিবিরের জন্য। প্রথম ম্যাচেই তারা পরাজিত হয়েছিল ভারতের কাছে।
তবে সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গ্ৰুপ রানার্স হয়েই তারা পৌঁছে ছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। সেখানে ঢাকার বুকেই তারা পরাজিত করেছিল বাংলাদেশ দলকে। সেই ধাক্কা কাটিয়ে এখনও উঠতে পারেনি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তবে এবার ও আয়োজক হয়ে ও চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ দেখেই খুশি হতে হবে তাদের। অন্যদিকে, যুব দলের ফুটবলারদের নিয়েই খেতাব নিশ্চিত করতে চাইবেন ভারতীয় দলের কোচ নৌসাদ মুসা। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা গিয়েছিল তাকে।
অপরদিকে, ভারতের বিপক্ষে নামার অপেক্ষা প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট প্রশংসা করতে দেখা যায় তাকে। পাক দলের হেড কোচ বলেন, ‘ এটা অন্যরকম একটা ম্যাচ। আমাদের দলে আরও কয়েকজন খেলোয়াড় যোগ দিচ্ছেন। পুরো স্কোয়াডকে একসাথে পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ নরবার্তো সোলানো আরও বলেন, ‘যখন তুমি ফাইনাল খেলো, তখন ক্লান্ত থাকাটা তোমার জন্য সবচেয়ে খারাপ অবস্থা। আমরা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত। কোনো অজুহাত চলবে না, আমরা আমাদের সর্বস্ব দিয়ে দেবো। ভারতের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। শেষ কিছু বছরে তারা যা করেছে সেটা সত্যিই প্রশংসনীয়।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.