‘রতনের কাছে আর্মস ছিল না, মিথ্যা বদনাম দিচ্ছে’, দাবি এনকাউন্টারে নিহতের দাদা সালাম শেখের
রতন ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল বলে পুলিশ দাবি করলেও ঘটনার ২৪ ঘণ্টা পরে তাঁর দাদা সালাম শেখ বললেন, ‘ভাই তো বর্ধমানে লুকিয়ে ছিল। তা হলে নানুরের ইটভাটায় গিয়ে আগ্নেয়াস্ত্র লুকোবে কী করে?’ তাঁর সাফ কথা, ‘ভাইকে মিথ্যা বদনাম দিচ্ছে। রবিবার ওর কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, আমি জানি।’ তবে শুক্রবার মানে, কনস্টেবলকে গুলি করার দিন রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে স্বীকার করে নিয়েছেন তিনি।