মেটা বিজ্ঞাপন অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ, আইপিও-তে বিনিয়োগের নামেও প্রতারণা - 24 Ghanta Bangla News
Home

মেটা বিজ্ঞাপন অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ, আইপিও-তে বিনিয়োগের নামেও প্রতারণা

Spread the love

অনলাইন ট্রেডিং ও আইপিও-তে বিনিয়োগের নামে প্রতারণা

অন্য দিকে, এক নামী ব্রোকারেজ সংস্থার নামে ভুয়ো অনলাইন ট্রেডিং ও আইপিও বিনিয়োগ প্রকল্পের প্রলোভন দেখিয়ে, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৪.৬৬ লক্ষ টাকা প্রতারণার করা হয়েছে বলে অভিযোগ এই নিয়ে সার্ভে পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন যাদবপুরের রানি রাসমণি বাগান নিবাসী ৫১ বছর বয়সি গঙ্গোত্রী নন্দী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গোত্রী নন্দীর অভিযোগ, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সাইবার প্রতারকরা তাঁর স্বামী জয়ন্ত নন্দীকে নিশানা করে। সাইবার প্রতারকরা নিজেদের এক শেয়ার ব্রোকিং সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে। বেশি লাভের লোভ দেখিয়ে একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ট্রেডিং ও আইপিও-তে বিনিয়োগ করার জন্য প্ররোচিত করে।প্রলোভনে পা দিয়ে অভিযোগকারী প্রথমে ৩.৭০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। এরপর আইপিও জন্য আরও প্রায় ২৪ লক্ষ টাকা এবং লাভের টাকা তোলার জন্য অগ্রিম কমিশন হিসাবে ৬.৯৬ লক্ষ টাকা জমা করায় । এইভাবে প্রতারকরা মোট ৩৪.৬৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অভিযোগকারী যখন টাকা তুলতে চান, তখন অভিযুক্তরা আরও ট্যাক্সের নামে আরও ৯.২৫ লক্ষ টাকা দাবি করে এবং বিনিয়োগ করা পুরো টাকা আটকে রাখে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই তিনি সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *