ভুল থেকে শিক্ষা, মুস্তাফিজ়ুর-পাথিরানাকে ছেড়ে দিল KKR - 24 Ghanta Bangla News
Home

ভুল থেকে শিক্ষা, মুস্তাফিজ়ুর-পাথিরানাকে ছেড়ে দিল KKR

Spread the love

কেন বাদ পড়লেন পাথিরানা ও মুস্তাফিজ়ুর?

চোটের জন্য ২০২৬ সালের IPL-এ KKR-এর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন পাথিরানা। IPL অভিষেকেই দ্বিতীয় ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও চোট পেয়েছিলেন এই শ্রীলঙ্কান পেসার। সেই চোটের পর শ্রীলঙ্কা ক্রিকেটের থেকে NOC পাওয়ার সমস্যায় তাঁর KKR-এ যোগ দিতেও দেরি হয়েছিল। এ বার নিলামের আগে এই তরুণ পেসারকে ছেড়ে দিল কলকাতা।

অন্য দিকে, BCCI-এর নির্দেশে IPL থেকে সরে যেতে হয়েছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজ়ুর রহমানকে। তাই KKR-এর হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। এর পাশাপাশি নিউ জ়িল্যান্ডের স্পিনার অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও ছেড়ে দিয়েছে KKR। গত মরশুমে তিনিও কলকাতার হয়ে কোনও ম্যাচ খেলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *