‘ব্রেকআপ বাবা’ থেকে ‘ডাব বাবা’, শতাব্দীপ্রাচীন ভৈরব বাবার নাম ঘিরে শুরু কোন বিতর্ক? - 24 Ghanta Bangla News
Home

‘ব্রেকআপ বাবা’ থেকে ‘ডাব বাবা’, শতাব্দীপ্রাচীন ভৈরব বাবার নাম ঘিরে শুরু কোন বিতর্ক?

Spread the love

তবে পুজোর এই বিচিত্র নামকরণ নিয়েই আপত্তি তুলেছে বজরং দল। সংগঠনের ব্রহ্মপুর জেলার সংযোজক প্রীতম দত্তের দাবি, ‘ব্রেকআপ বাবা, বোল্ডার বাবা, বস বাবা, ডাব বাবা, গালি বাবা, চট বাবা, সাঁকো বাবা, লরি বাবা, ইমার্জেন্সি বাবা, টোটো বাবার মতো নাম ভৈরবের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ আপাতত ১৬টি পুজো কমিটির নাম নিয়ে আপত্তি জানিয়েছে সংগঠন। অন্যদিকে, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আপত্তির সঙ্গে সহমত পোষণ করে জানান, ‘ঠিকই বলেছে। এমন কিছু নাম রয়েছে, যা পরিবর্তন দরকার।’ এ সব শুনে এই সময় অনলাইন যোগাযোগ করে ভৈরব পুজো কমিটির সদস্য সৌগত বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, ‘পুজো কমিটির নামের মধ্যে ঐতিহ্য ও পরম্পরা লুকিয়ে থাকে। কিন্তু ভৈরব বাবার নামের আড়ালে এমন কিছু পুজো কমিটির নাম শুনতে পাওয়া যায়, যা শ্রুতিমধুর নয়। এমন নাম কাঙ্খিতও নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *