বিদেশে ডাক্তারি পড়েও দেশে ফিরে হোঁচট, অক্টোবরের পরীক্ষায় পাশের হার ২২.৮৬%
যার অর্থ, পরীক্ষায় বসা প্রতি চার জনের মধ্যে প্রায় তিন জনই ন্যূনতম যোগ্যতার মাপকাঠি পেরোতে পারেননি। উল্লেখ্য, বিভিন্ন দেশের চিকিৎসা-শিক্ষার পাঠ্যক্রম, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের মানে যথেষ্ট ফারাক থাকে। তাই ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক হিসেবে কাজ করার আগে ওই বিদেশি ডিগ্রিধারীদের মৌলিক চিকিৎসা-জ্ঞান ভারতীয় মানদণ্ডের উপযুক্ত কি না, তা যাচাই করতেই এফএমজিই-র মতো এই স্ক্রিনিং পরীক্ষা নেওয়া হয়।