বায়োপিকে দেখানো ধোনির স্ট্র্যাটেজিই নিলেন সূর্যকুমার, নির্বাচকদের নজর কাড়তে মাস্টারস্ট্রোক
সাংবাদিকদের সূর্য বলেন, ‘আপনারা নিশ্চয়ই এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটা দেখেছেন। সেখানে মাহি ভাইয়ের এক বন্ধু বলেছিলেন, নির্বাচকরা যেখানে বসে রয়েছেন, ঠিক সেখানেই বল মারো। আমার পরিকল্পনাও ঠিক সেটাই।’
সে দিন মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র পুরুষ দলের নির্বাচক কমিটির সদস্য শিবসুন্দর দাস। তাঁর সামনেই হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন সূর্যকুমার। মাঠে ছিলেন IPL-এর কয়েক জন স্কাউটও।
‘এটা বিনোদনের খেলা, তাই মন খুলে খেলো’
তবে নির্বাচকদের উদ্দেশে বিশেষ কোনও বার্তা দিতে চাননি বলে স্পষ্ট করে দিয়েছেন সূর্যকুমার। তাঁর লক্ষ্য শুধু ব্যাটিং উপভোগ করা এবং নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়া। এই ফরম্যাটে নিজের মতো করে খেলতেই পছন্দ করেন তিনি। স্কাই বলেন, ‘কাউকে কোনও বার্তা দেওয়ার জন্য আমি এই ধরনের ব্যাটিং করছি না। আমি শুধু নিজের মতো করে খেলতে চাই। এত দিন যে ভাবে খেলে এসেছি, সে ভাবেই খেলতে চাই। এটা বিনোদনের খেলা। তাই মন খুলে খেলো, নিজের খেলা উপভোগ করো।’