জঙ্গি হামলার পর বড় পদক্ষেপ, কাশ্মীরে CRPF জওয়ানদের জন্য নতুন নিরাপত্তা বিধি - 24 Ghanta Bangla News
Home

জঙ্গি হামলার পর বড় পদক্ষেপ, কাশ্মীরে CRPF জওয়ানদের জন্য নতুন নিরাপত্তা বিধি

Spread the love


শ্রীনগর: কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক কেন্দ্রীয় বাহিনী। জম্মু ও কাশ্মীরে মোতায়েন CRPF জওয়ানদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি…

শ্রীনগর: কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক কেন্দ্রীয় বাহিনী। জম্মু ও কাশ্মীরে মোতায়েন CRPF জওয়ানদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী। নাকা পয়েন্ট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্বে থাকা জওয়ানদের জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটির সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বুলেটপ্রুফ সুরক্ষিত বাঙ্কার ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, দায়িত্বে থাকার সময় প্রত্যেক জওয়ানকে নির্ধারিত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে। মোতায়েনের জায়গাগুলিতে পর্যাপ্ত আলো, নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা এবং সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটির সময় মোবাইল ফোনের ব্যবহারও সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়মিত নজরদারি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ইউনিট কমান্ড্যান্ট এবং কোম্পানি কমান্ডারদের প্রতিটি মোতায়েনের জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে। স্থানীয় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং জওয়ানদের নতুন নির্দেশিকা ও সংশোধিত অবস্থান সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়ার দায়িত্বও তাঁদের উপর দেওয়া হয়েছে।

নির্দেশিকায় নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) এবং জরুরি পরিস্থিতিতে কী ভাবে মোকাবিলা করতে হবে, সেই প্রোটোকল কঠোর ভাবে মেনে চলার কথা বলা হয়েছে। নির্দেশগুলি কার্যকর হচ্ছে কি না, তা ইউনিট কমান্ড্যান্ট ও কোম্পানি কমান্ডারদের ব্যক্তিগত ভাবে তদারকি করতে হবে। নির্দেশিকা অমান্য করলে বিষয়টি গুরুতর ভাবে দেখা হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত ১১ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগামে CRPF-এর নাকা পয়েন্টে জঙ্গি হামলার পরেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ওই হামলায় আহত হন তিন CRPF জওয়ান। মীর বাজারের কাছে আখরান গ্রামে দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ নাকা চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। আহত জওয়ানদের অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের পেটে এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরেই গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। উপত্যকা জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা।

এরপর ১৬ নভেম্বর কুলগামে ফের বড়সড় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেনা, CRPF এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) যৌথ ভাবে ওই অভিযান চালায়। গুলির লড়াইয়ে লতিফ ভাট নামে এক জঙ্গির মৃত্যু হয়। অন্য এক জঙ্গি ঘিরে রয়েছে বলে জানায় পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ১১ নভেম্বর CRPF-এর নাকা পয়েন্টে হামলার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল। পর পর এই ঘটনাগুলির পরেই উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করার পদক্ষেপ করল CRPF।

রাম মন্দিরের পর এবারের নির্বাচনে যোগীর হাতিয়ার মথুরায় কৃষ্ণ মন্দির

চিনা অস্ত্রে সাজানো পাক সেনা, ভারতের প্রস্তুতি নিয়ে বড় বার্তা নৌপ্রধানের

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *