অতিরিক্ত সময় গোল হজম, পাকিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ভারত
আজ সন্ধ্যায় ঢাকা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছে ভারত।( SAFF ) যেখানে তাদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে…
আজ সন্ধ্যায় ঢাকা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছে ভারত।( SAFF ) যেখানে তাদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পাক ফুটবল দল।
দলের হয়ে একটি মাত্র গোল করেন আলমগীর গাজি। অতিরিক্ত সময়ের মধ্যে তার করা গোলেই এগিয়ে রয়েছে পাকিস্তান। অপরদিকে, গোটা ম্যাচ জুড়ে কয়েকবার সুযোগ গড়ে তুললেও গোলের মুখ খুলতে পারেননি সুহেল আহমেদ ভাট থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজরা।
তবে প্রথমার্ধের অগ্ৰগমনের ফলে যথেষ্ট স্বস্তি নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু করার টার্গেট থাকবে পাক ফুটবলারদের। অন্যদিকে, দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই সমতায় ফেরার চ্যালেঞ্জ থাকছে নৌসাদ মুসার ছেলেদের। বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সাবধানী ভাবে ফুটবল খেলতে শুরু করেছিল দুই শিবির।
প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় ব্রাইসন ফার্নান্দেজ থেকে শুরু করে পিভি বিষ্ণুরা উইং থেকে আক্রমণ শানালে ও গোলের মুখ খুলতে পারেননি কেউ। ( SAFF )পরবর্তীতে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই চাপ বাড়াতে থাকে পাকিস্তান।
তারপর তৌকির উল হাসান প্রথমার্ধের মাঝামাঝি সময় গোলের সহজ সুযোগ তৈরি করলে ও যথেষ্ট দক্ষতার সাথে বল তালুবন্দি করে নেন ভারতীয় গোলরক্ষক আর্শ আনোয়ার। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। সেখানেই সুযোগ বুঝে স্টানার থেকে বল জালে জড়িয়ে যান আলমগীর। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা।