ভারতীয় দলে ব্রাত্য, SMAT-এ বল হাতে তুখোড় পারফরম্যান্সে জবাব মানব সুতারের, ফের জিতল রাজস্থান
জয়ের জন্য ঝাড়খণ্ডের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রান। কিন্তু মানবের স্পিন সামলাতে পারেননি ঝাড়খণ্ডের ব্যাটাররা। ৩.৫ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। তাঁর শিকার ঝাড়খণ্ডের ওপেনার বিরাট সিং, অধিনায়ক অনুকূল রায় এবং প্রত্যুষ সিং। মানবের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি ঝাড়খণ্ডের ব্যাটিং। ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেও বল হাতে ভালো পারফরম্যান্স করেছিলেন মানব। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩০ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ছয় উইকেটে জিতেছিল রাজস্থান। পরপর দু’টি ম্যাচেই দলের জয়ে বড় অবদান রাখলেন এই তরুণ স্পিনার।
তিন টেস্টে ২৩ উইকেট, তবু বাদ পড়েন মানব
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণার পর মানবের নাম না থাকায় অবাক হয়েছিলেন অনেক ক্রিকেটপ্রেমী। ২০২৬ সালের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এর পর শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট ম্যাচেও খেলেছিলেন তিনি।