Jagaddhatri Puja Rituals: জানেন দেবী জগদ্ধাত্রী কোন ফুলে সন্তুষ্ট হন? | Jagaddhatri Puja 2026: Easy Rules and Rituals to Follow for Good Luck and Happiness - 24 Ghanta Bangla News
Home

Jagaddhatri Puja Rituals: জানেন দেবী জগদ্ধাত্রী কোন ফুলে সন্তুষ্ট হন? | Jagaddhatri Puja 2026: Easy Rules and Rituals to Follow for Good Luck and Happiness

Spread the love

পুজোর আমেজ এখনও কাটেনি। চারদিকে এখন জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) তোড়জোড়। শহরের অলিতে-গলিতে ধুমধাম করে দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। তবে শুধু কি প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখলেই হবে? দেবীর কৃপা আর সংসারের মঙ্গল কে না চায়! ভাবছেন তো কী ভাবে দেবীকে খুশি করবেন? খুব বেশি কিছু নয়, প্রতিদিনের পুজোর ফাঁকে সহজ কিছু নিয়ম মেনে চললেই বদলে যেতে পারে ভাগ্য।

কী বলছেন শাস্ত্রবিদরা? জেনে নিন সহজ কিছু উপায়।

পছন্দের রং ও ফুল: জানেন কি দেবীর প্রিয় রং কী? লাল আর হলুদ। তাই পুজোর দিন দেবীকে লাল বা হলুদ শাড়ি দিতে পারেন। সঙ্গে থাক লাল জবা বা পদ্ম ফুল। বিশেষ করে অষ্টমীর দিন দেবীর পায়ে পদ্ম ফুল দিলে দারুণ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। আর নবমীতে যদি হলুদ রঙের কোনও কাপড় দেন, তা হলে তা খুবই শুভ।

ঘিয়ের প্রদীপ: পুজোর সময় তো অনেকেই তেলের প্রদীপ জ্বালেন। তবে দেবীর সামনে যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, তবে সংসারের সব অন্ধকার দূর হয়ে যায়।

কুমারী পুজো: দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজো হয়। এই দিন পাঁচ বছরের কম বয়সি কোনও ছোট্ট মেয়েকে তার পছন্দের জিনিস বা খাবার উপহার দিন। এতে দেবী ভীষণ খুশি হন।

অষ্টমীর অঞ্জলি আর সিঁদুর দান: অষ্টমীর অঞ্জলি দেওয়ার চল কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও আছে। মহিলারা উপোস করে অষ্টমীতে বা নবমীতে অঞ্জলি দেন। এছাড়া পুজোর সময় বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর-আলতা ও শাড়ি দেন। এই প্রথা ভীষণ পবিত্র বলে মানা হয়।

আমলকী গাছের পুজো: অষ্টমী আর নবমীর দিনটা চেষ্টা করুন নিরামিষ খেতে। শাস্ত্র বলছে, নবমীর দিন আমলকী গাছের পুজো করা খুব ভাল। গাছের গোড়ায় নিজের সাধ্য মতো নৈবেদ্য দিন। ফুল আর চন্দন দিয়ে গাছ সাজান। তারপর সাতবার গাছ প্রদক্ষিণ করে নিজের মনের কথা জানান।

ঈশান কোণ থাক পরিষ্কার: বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ কিন্তু একদম পরিষ্কার রাখবেন। সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন।

মানুষের সেবাতেই ঈশ্বর লাভ: শুধু কি আর পুজো করলেই হয়? মানুষের সেবা করলেও ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। সাধ্য মতো গরিব মানুষদের সাহায্য করুন। তাঁদের মুখে একটু ভাল খাবার তুলে দিন। এইটুকু করলেই সংসারের অনেক বাধা কেটে যাবে, আসবে সুখ-শান্তি।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটিতে উল্লিখিত আচার মূলত লোককথা ও প্রচলিত বিশ্বাসের উপর নির্ভরশীল। কোনও অন্ধবিশ্বাস ছড়ানো বা অলৌকিকতাকে মান্যতা দেওয়া টিভি ৯ বাংলা ডিজিটালের উদ্দেশ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *