Dolly Jain: একবার শাড়ি পরাতেই নেন ১৫ লাখ টাকা! দীপিকা থেকে নীতা অম্বানী-কার থেকে শাড়ি পরেন, জানেন?
ভারতের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম তিনেই নাম থাকে মুকেশ অম্বানী। ফোর্বসের তথ্য অনুযায়ী, মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ৮৮.৮ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮.৮ লক্ষ কোটি টাকা। শুধু মুকেশ অম্বানী নন, তাঁর স্ত্রী, সন্তানরাও বিপুল সম্পত্তির মালিক।
অম্বানী পরিবারের কথা বললে, নীতা অম্বানীর কথা বলতেই হয়। ষাঠ পেরিয়েও তাঁর রূপ ও সাজসজ্জা নিয়ে লাখ লাখ মানুষের আগ্রহের শেষ নেই। বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ সব শাড়িতে দেখা যায় নীতা অম্বানীকে। এক একটি শাড়ির বিশেষত্ব একেক রকম। তাঁকে এই শাড়ি পরায় কে জানেন? শাড়ি পরানোর জন্য কত পারিশ্রমিকই বা কত পান, জানেন?
ভারতে এখন শাড়ি পরানোও এক ধরনের পেশা। নীতা অম্বানী যার কাছে শাড়ি পরেন, তিনি হলেন ডলি জৈন। তিনি অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ডলির পরানো শাড়িগুলি নীতা অম্বানীর বিশেষভাবে পছন্দ।
ডলি জৈন, যিনি নীতা আম্বানির প্রিয় শাড়ি কারিগর হিসেবে পরিচিত, তিনি একটি শাড়ি পরানোর জন্য ৩৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। শোনা যায়, নীতা অম্বানীও তাঁকে প্রায় একই পরিমাণে পারিশ্রমিক দেন।
কেন এত টাকা নেন ডলি জৈন? ডলি বিভিন্ন ধরনের শাড়ি পরাতে পারেন। তিনি প্রায় ৩২৫টি ভিন্ন শৈলীতে শাড়ি পরতে পারেন। নীতা অম্বানী, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকা এবং শিল্পপতি পরিবারের অনেক মহিলাকে শাড়ি পরিয়েছেন ডলি।
মজার বিষয়, শুরুতে ডলি জৈন শাড়ি পরতে খুব একটা পছন্দ করতেন না। বিয়ের পর তাঁকে নিয়মিত শাড়ি পরতে হত। সেই পরিস্থিতি থেকেই তিনি শাড়ি পরানোর বিভিন্ন কায়দা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। পরে সেটিই শখ থেকে পেশায় পরিণত হয়।
শাড়ির প্রতি গভীর ভালোবাসা থাকায়, তিনি এই শখকে ব্যবসায় পরিণত করেন। আজ তিনি ভারতের সবচেয়ে দামী ও বিখ্যাত শাড়ি কারিগর হিসেবে বিবেচিত হন।
মাত্র ১৮.৫ সেকেন্ডে শাড়ি পরে লিমকা বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন ডলি জৈন। বলা হয় যে তিনি নীতা অম্বানীর শাড়ি পরানোর প্রিয় কারিগর।







