Cyclone Update: সোমবার সন্ধ্যায় তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, বাংলায় জারি হলুদ সতর্কতা, কত দিন চলবে বৃষ্টি? | Bengal Weather Forecast: Yellow Alert for Heavy Rain in South 24 Parganas, East Midnapore
বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড় ও বৃষ্টিতে উপকূলের কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।