Calcutta High Court Jahangir Khan: ১ ডিসেম্বর পর্যন্ত ভাঙা যাবে না জাহাঙ্গিরের বাড়ি, নির্দেশ কলকাতা হাইকোর্টের | Jahangir Khans house cannot be demolished till December 1 december orders Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court Jahangir Khan: ১ ডিসেম্বর পর্যন্ত ভাঙা যাবে না জাহাঙ্গিরের বাড়ি, নির্দেশ কলকাতা হাইকোর্টের | Jahangir Khans house cannot be demolished till December 1 december orders Calcutta High Court

Spread the love

কলকাতা: ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বাড়ি ভাঙতে শুরু করে পৌরসভা (Municipality)। সেই বাড়ির ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফলতার তৃণমূল নেতা। তার উপরই আগেই স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার বাড়ল সেই মেয়াদ।

আজ শুনানির সময় রাজ্যের তরফে কিছু স্টিল ছবি জমা দেন হাইকোর্ট। তবে তা দেখে সন্তুষ্ট হয়নি আদালত। এরপরই জাহাঙ্গিরের বাড়ি ভাঙা স্থগিত রাখার নির্দেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর থেকে মামলার পরবর্তী শুনানি। ওইদিন পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। পাশাপাশি, বাড়ি ভাঙার ক্ষেত্রে দু’পক্ষেরই হলফনামা তলব করে কোর্ট।

বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, ওই বাড়িতে নোটিস দেওয়ার জন্য যাওয়া ব্যক্তিরা বাড়ি চিহ্নিত করেননি। ছবিতে শুধু একটি কলাপসিবল গেট দেখা যাচ্ছে। যদিও নোটিস দেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিধি মানার কথা থাকলেও সেসব মানা হয়নি বলে অভিযোগ জাহাঙ্গিরের আইনজীবীদের।

আপাতত জেলে রয়েছেন জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। তাঁর বিরুদ্ধে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান জাহাঙ্গির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *