Abhishek Banerjee: ‘বিজেপি সুবিধা পায় এমন ভাবেই করা হয়েছে…’, তারপরও হাইকোর্টের কোন নির্দেশ বহাল রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক? | KMC Ward Delimitation Row: Abhishek Banerjee, TMC Move Supreme Court Seeking Hearing
হামলার ঘটনায় ক্ষুব্ধ অভিষেক।Image Credit: TV9 বাংলা
কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলায় তাঁদেরও বক্তব্যও শোনা হোক। আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা তৃণমূল। তারা শীর্ষ আদালতে ক্যাভিয়েট করেছে। ওই পুরসভার ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।
অভিষেকদের বক্তব্য, বিজেপি সুবিধা পায় এমন ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। এই অবস্থায় আপাতত হাই কোর্টের নির্দেশ বহাল রাখুক সুপ্রিম কোর্ট। একতরফা কোনও নির্দেশ না দিয়ে তাঁদেরও বক্তব্য শুনুক আদালত। প্রসঙ্গত, এর আগে হাই কোর্টেও আসন পুনর্বিন্যাস মামলায় যুক্ত ছিল মমতা তৃণমূল।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে আইনি লড়াই এবার গড়াল সুপ্রিম কোর্টে। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার শীর্ষ আদালতে পক্ষভুক্ত হতে চাইল কালীঘাট শিবির। রাজ্যের দায়ের করা মামলায় একতরফা কোনো নির্দেশ দেওয়ার আগে তাদের বক্তব্যও যেন শোনা হয়, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টের স্থগিতাদেশ ও রাজ্যের সুপ্রিম কোর্টে যাত্রা
গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার ভোট ঘোষণার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিবের তরফে এই মামলাটি করা হয়েছে।
তৃণমূলের দাবি ও ক্যাভিয়েট
কালীঘাট তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাস করা হয়েছে। তাঁদের দাবি, আপাতত হাইকোর্টের স্থগিতাদেশই বহাল রাখুক সুপ্রিম কোর্ট এবং তাদের বক্তব্য না শুনে যেন কোনো একতরফা নির্দেশ না দেওয়া হয়।
সিঙ্গল বেঞ্চের মামলার গতিপ্রকৃতি
এর আগে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে এবং এই নতুন ওয়ার্ড বিন্যাসের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিপিএম নেতা দীপু দাস। সেই মামলাটি বর্তমানে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের ওই মামলায় আগে থেকেই যুক্ত ছিল তৃণমূল।
সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে এবং তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে পাল্টা হলফনামা দিতে হবে। চার সপ্তাহ পর মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে পারে, যা চলতি মাসের ৩০ তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।