মঙ্গলে সাফ ফাইনাল, পাক ম্যাচের আগে কী বললেন নৌসাদ মুসা? - 24 Ghanta Bangla News
Home

মঙ্গলে সাফ ফাইনাল, পাক ম্যাচের আগে কী বললেন নৌসাদ মুসা?

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) দুরন্ত ছন্দে রয়েছে ভারতের যুব দল। জয়ের ধারা অব্যাহত রেখেই তারা পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। প্রথম ম্যাচেই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) দুরন্ত ছন্দে রয়েছে ভারতের যুব দল। জয়ের ধারা অব্যাহত রেখেই তারা পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তান দলকে পরাজিত করে এবারের সাফ অভিযান শুরু করেছিল নৌসাদ মুসার (Naushad Musa) ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধেও এসেছিল জয়। যারফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনায়াসেই দল চলে গিয়েছিল সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভুটান দল। প্রথমার্ধে জোড়া গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি প্রতিবেশী দেশ।

যারফলে একটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট সুনিশ্চিত করে ভারতীয় ফুটবল দল। তারপর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে লড়তে নেমেছিল পাকিস্তান। সেখানে শেষ পর্যন্ত বাজিমাত করে পাক শিবির। আগামীকাল টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় কোচ। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা এখনও পর্যন্ত যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা গতির পাশাপাশি স্কিলের দিকে ও নজর দিয়েছে। এটা বজায় থাকলে সেটা নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য চিন্তার হতে পারে।’

তবে ভারতের এই দলকে ‘বি’ টিম মানতে নারাজ নৌসাদ মুসা। তিনি বলেন, ‘ যখন আমার ছেলেরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে তারা আরও ভালো, তখন এটাকে বি-টিম কেন বলা হয়? আমরা যেভাবে খেলেছি, তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ফাইনালে আছি।’ পাশাপাশি প্রতিপক্ষ কোচকে সমীহ করে বলেন, ‘তাদের কোচের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তারা যে ছন্দের ফুটবল খেলছে সেটা যথেষ্ট প্রশংসার।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *