পাঞ্জাবে পিক আপ ভ্যানের সঙ্গে গাড়ির ধাক্কা,মৃত ৫ আহত ১১
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে ফাজিলকার থেহ কালান্দার গ্রামের কাছে। একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িতে করে ফিরছিলেন ১৬ জন। থেহ কালান্দারের কাছে ওই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি পিক আপ ভ্যানের। এর জেরে দুমড়েমুচড়ে যায় ওই গাড়িটি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন নাবালক-সহ পাঁচ জন। আহত হন গাড়িতে থাকা আরও ১১ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করার ব্যবস্থা করেন।