গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী, মানবিক উদ্যোগ ইন্দ্রনীলের - 24 Ghanta Bangla News
Home

গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী, মানবিক উদ্যোগ ইন্দ্রনীলের

Spread the love

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

রাজ্যে এখন উৎসবের আবহ। ভোরবেলা থেকেই ঘাটে ঘাটে চলছে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন। সোমবার বাবুঘাটে ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হঠাৎ তাঁর নজরে আসে একটি কুকুর মাঝগঙ্গায় ভাসছে। আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু জলের স্রোত বেশি থাকায় ভেসে থাকতে পারছে না কোনও ভাবেই। এমন অবস্থায় এগিয়ে এলেন ইন্দ্রনীল নিজেই। কী করলেন তিনি?

গঙ্গায় ভেসে যাচ্ছিল কুকুরটি, প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী

এই ঘটনা ক্রীড়ামন্ত্রীর নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত থাকা NDRF ও DMG-কে নির্দেশ দেন কুকুরটিকে দ্রুত উদ্ধার করার জন্য। এনডিআরএফ-এর কর্মীরা তিনটি স্পিড বোর্ড নিয়ে উদ্ধার করে ওই কুকুরটিকে। কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে ওই সারমেয়কে উদ্ধার করে রাখার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মন্ত্রী। চেয়ারে রেখে একটি সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় কুকুরটির শরীর। ঠান্ডায় যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য কুকুরটিকে গরম দুধও খাওয়ান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরে এই নিয়ে মুখ খোলেন ইন্দ্রনীল নিজেই। কী জানালেন তিনি?

কুকুরটিকে উদ্ধার করে তোয়ালে জড়াচ্ছেন ইন্দ্রনীল খাঁ
কুকুরটিকে উদ্ধার করে তোয়ালে জড়াচ্ছেন ইন্দ্রনীল খাঁ

মানবিক উদ্যোগ নিয়ে কী জানালেন ইন্দ্রনীল খাঁঁ?

রাজ্যের ক্রীড়ামন্ত্রী এই নিয়ে বলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম কুকুরটি ভেসে যাচ্ছে, তবুও বাঁচার জন্য আপ্রাণ শেষ চেষ্টা করছে। অবশেষে এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় ওই কুকুরটিকে উদ্ধার করা গিয়েছে।’ ইন্দ্রনীলের এই মানবিক উদ্যোগ মন জিতে নেয় সকলের।

FAQ

১. গঙ্গায় ভেসে যাওয়া কুকুরটিকে কে উদ্ধার করেন?

পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নির্দেশে NDRF ও কলকাতা পুলিশের কর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন।

২. কোথায় কুকুরটিকে উদ্ধার করা হয়?

কলকাতার বাবুঘাটের কাছে গঙ্গা থেকে কুকুরটিকে উদ্ধার করা হয়। পরে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে রাখা হয়।

৩. কী ভাবে কুকুরটিকে উদ্ধার করা হয়?

NDRF-এর কর্মীরা তিনটি স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান চালান। তাঁদের তৎপরতায় কুকুরটিকে জল থেকে তুলে আনা হয়।

৪. উদ্ধারের পর কুকুরটির যত্ন কী ভাবে নেওয়া হয়?

উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয়। ঠান্ডা থেকে রক্ষা করতে তাকে গরম দুধও খাওয়ান মন্ত্রী।

৫. কবে এই ঘটনা ঘটে?

সোমবার ভোরে ছটপুজোর ঘাট পরিদর্শনের সময় ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *