সিকেল সেল অ্যানিমিয়া: বিশেষ কেন্দ্র NRS
সিকেল সেল অ্যানিমিয়া একটি বংশগত রক্তরোগ। এতে লোহিত রক্তকণিকা স্বাভাবিক গোলাকার আকৃতির বদলে ভেঙে কাস্তের (সিকেল) মতো হয়ে যায়। ফলে রক্ত চলাচলে বাধা, তীব্র ব্যথা এবং রক্তাল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে। রাজ্যের পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও কালিম্পংয়ে এই রোগে আক্রান্তদের সন্ধান মিলেছে বিপুল সংখ্যায়। মূলত জনজাতি গোষ্ঠীর মধ্যেই এই রোগের প্রকোপ বেশি। রোগ নির্ণয়ের পরিকাঠামো জোরদার করতে এ দিন বিভিন্ন রাজ্যের কেন্দ্রগুলির মতো ক্যাপিলারি থ্রি–ডিবিএস যন্ত্রের উদ্বোধন হয় এনআরএসেও।