রায়ানদের পারফরম্যান্স নিয়ে কী বললেন খালিদ জামিল? - 24 Ghanta Bangla News
Home

রায়ানদের পারফরম্যান্স নিয়ে কী বললেন খালিদ জামিল?

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ফর্মে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। সেপ্টেম্বরের পানামা ম্যাচ বাদ দিলে তারপর আর সেভাবে সফল হয়নি ব্লু-টাইগার্স।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ফর্মে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। সেপ্টেম্বরের পানামা ম্যাচ বাদ দিলে তারপর আর সেভাবে সফল হয়নি ব্লু-টাইগার্স। গত অক্টোবরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দুইটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেরা‌। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল ব্রাজিল ও শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে। প্রথমে ব্রাজিলের বিরুদ্ধে চারটি গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল মনবীর সিংরা। তারপর দ্বিতীয় ম্যাচে একটা সময় দিয়াগো ফোরলানের বিরুদ্ধে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা।

অনিরুদ্ধ থাপা সেই ম্যাচে গোল করে ভারতকে সমতায় আনলে ও তা বজায় থাকেনি। শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় শিবিরকে। সেই সমস্ত হতাশা কাটিয়ে এবার এই নভেম্বরে নিউজিল্যান্ড সফরে এসেছিলেন বিশাল কাইথরা। সপ্তাহ কয়েক আগেই সেখানকার মিডিয়া স্টেডিয়ামে পাঁচ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল রায়ান উইলিয়ামসদের। সেই ধাক্কা কাটিয়ে গত রবিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল দল।

শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে হারতে হয় ব্লু-টাইগার্সদের‌। দুই ম্যাচে আট গোল নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা সকলের কাছে। এই নিয়ে গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়ান উইলিয়ামস। সেখানে এই হার যে নিঃসন্দেহে কষ্টের সেটা স্বীকার করে নিয়েছিলেন তিনি। কিন্তু এই সমস্ত ম্যাচ গুলি থেকে ইতিবাচক দিক গুলি খুঁজে বের করে ঘুরে দাঁড়ানোর কথা ও শোনা গিয়েছিল তার মুখে। এবার নিউজিল্যান্ড সফর শেষে মুখ খুললেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। তিনি বলেন, ‘ ফুটবলপ্রেমীদের কিছুটা ধৈর্য ধরতে হবে। নেতিবাচক মনোভাব থেকে বেড়িয়ে আসতে হবে।’

আরও বলেন, ‘ মনে রাখতে হবে আমরা আমাদের থেকে ফিফা তালিকার অনেক উচ্চ দলের সঙ্গে খেলেছি। দলের সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। শুধুমাত্র ফুটবলাররাই নয়, সকল সাপোর্টিং স্টাফেরা ও নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *