মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ৬ কোটি টাকার তোলাবাজি, গ্রেপ্তার নন্দকুমারের BJP নেতা - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ৬ কোটি টাকার তোলাবাজি, গ্রেপ্তার নন্দকুমারের BJP নেতা

Spread the love

জানা গিয়েছে, নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের ওই বিজেপি নেতার দিল্লিতে বিজেপির দপ্তরে যাতায়াত ছিল। তাঁর বিরুদ্ধে টাকা তোলার পুরোনো অভিযোগ ছিলই। একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। গত বিধানসভা ভোটে খঞ্চির এক বিজেপি নেতাকে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে ছয় লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ। এ ছাড়া, অভিযোগকারীর কাছ থেকেও একই টোপ দিয়ে ১২ লক্ষ টাকা আদায় করার অভিযোগ রয়েছে। তবে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে চাকরি দেওয়ার নামে এবং ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় ছ’কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *