ফের ICC-র মসনদে, জয় শাহকে শুভেচ্ছা শাহরুখের - 24 Ghanta Bangla News
Home

ফের ICC-র মসনদে, জয় শাহকে শুভেচ্ছা শাহরুখের

Spread the love

ফের একবার ICC চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তিনি। এ বার জয়কে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্বের প্রশংসার পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের কামব্যাককেও বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। শাহরুখ লেখেন, ‘দ্বিতীয়বারের জন্য ICC চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পাওয়ায় জয় শাহ ভাইকে অভিনন্দন। আমাদের প্রিয় খেলাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার নেতৃত্ব সত্যিই প্রশংসনীয়। আগামী দিনের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *