পোড়েলের ঝোড়ো হাফসেঞ্চুরি, বল হাতে মুকেশ, করণদের দাপট, SMAT-তে জয়ে ফিরল বাংলা
বাংলার বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চণ্ডীগড়। অরুণ আজ়াদ ২২ বলে ৪৪ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্তে সঙ্গী পাননি তিনি। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ১১৫ রানে শেষ হয়ে যায় চণ্ডীগড়ের ইনিংস। ৮৫ রানে ম্যাচ জিতে নেয় বাংলা। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিও টপকাননি।
কর্নাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই এমন দাপুটে জয় নিঃসন্দেহে বাংলার আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও যে ছন্দে ফিরেছে, এই ম্যাচে সেটাই প্রমাণ করলেন মুকেশরা।