ডিজিটাল ব্যবসায় জোর PNB-র
ডিজিটাল পরিষেবার হাত ধরে ব্যাঙ্কের আয় বাড়াতে চাইছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। আগামী অর্থবর্ষ থেকে ক্রেডিট কার্ড এবং ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবা, এই দুই ব্যবসা থেকেই প্রতি ত্রৈমাসিকে প্রায় ২০০ কোটি টাকা করে মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত ডিজিটাল ব্যবসার পরিসর বাড়িয়ে ফি-ভিত্তিক আয় বৃদ্ধির কৌশল নিয়েছে পিএনবি। এত দিন ব্যাঙ্কগুলির আয়ের বড় অংশ এসেছে ঋণের সুদ থেকে। কিন্তু, প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সুদের বাইরের আয় বা নন-ইন্টারেস্ট ইনকামের গুরুত্বও বাড়ছে।