টানা তিন জয়ে শীর্ষে গোকুলাম, একাদশে জায়গার অপেক্ষায় রানিয়েল - 24 Ghanta Bangla News
Home

টানা তিন জয়ে শীর্ষে গোকুলাম, একাদশে জায়গার অপেক্ষায় রানিয়েল

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই ইন্ডিয়ান ফুটবল লিগে অনবদ্য ছন্দে রয়েছে গোকুলাম কেরালা এফসি। গতবার তথৈবচ পারফরম্যান্স থাকলেও সেই ধাক্কা ভুলে অনেক আগে থেকেই ঘর…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই ইন্ডিয়ান ফুটবল লিগে অনবদ্য ছন্দে রয়েছে গোকুলাম কেরালা এফসি। গতবার তথৈবচ পারফরম্যান্স থাকলেও সেই ধাক্কা ভুলে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যার ফল মিলতে শুরু করেছে প্রথম থেকেই। ইতিমধ্যেই তারা খেলে ফেলেছে তিনটি ম্যাচ। সেই তিন ম্যাচ অপরাজিত থেকে নয় পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে এই‌ শক্তিশালী ফুটবল দল।

প্রথম ম্যাচে সম্বলেস্বরী এসসিকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছিল গোকুলাম‌। তারপর রাজস্থান ইউনাইটেডের পাশাপাশি নাগাল্যান্ড ইউনাইটেডের বিরুদ্ধে ও বজায় রয়েছে এই জয়ের ধারাবাহিকতা। যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকলের। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ আগেই এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিজো ফুটবলার রামসাঙ্গা ত্নাইছুন। পূর্বে আইএসএল জয়ী ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকলেও খুব একটা ম্যাচ টাইম পাচ্ছিলেন না তিনি। যারফলে এই সিজনে অতিরিক্ত ম্যাচ খেলার আশায় যোগ দিয়েছেন দেশের দ্বিতীয় ডিভিশন লিগের এই ফুটবল ক্লাবে।

গত কয়েকদিন আগেই এই দলে যোগদান করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাতেউস রানিয়েল (Mateus Raniel)। ভারতে আসার আগে ব্রাজিলের পিনহেইরো এসসির পাশাপাশি ইউডি অলভেইরেন্সের মত দলের হয়ে খেলে ছিলেন তিনি। যারফলে তাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে দলের কোচ কার্লোস এডুয়ার্ডো পেরেইরার। গত ম্যাচে ও তাকে রাখা হয়েছিল দলের রিজার্ভে। তবে ফিটনেসের দিকে নজর দিয়েই পরবর্তীতে তাকে রেখে একাদশ সাজানোর কথা ভাবতে পারেন কোচ‌।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *